গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা কমিশনের সম্মানিত অতিথিবৃন্দ সম্প্রতি আমাদের প্রতিষ্ঠান পরিদর্শন করেন। প্রতিনিধি দলে ছিলেন সমাজ-অর্থনৈতিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) ড. কাইয়ুম আরা বেগম এবং একই বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) ড. শাহ মো. হেলাল উদ্দিন।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ব্রিগেডিয়ার জেনারেল মোতাহার হোসেন, পিএসসি, কমান্ড্যান্ট, আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুল, জাহানাবাদ ক্যান্টনমেন্ট। সম্মানিত অতিথিদের উপস্থিতিতে আমাদের প্রতিষ্ঠানের জন্য দিনটি ছিল গর্ব ও অনুপ্রেরণার। তাঁদের মূল্যবান সময়, পরামর্শ ও সৌজন্যমূলক সফর আমাদের অগ্রযাত্রায় নতুন উদ্দীপনা যোগ করেছে।
01769564544
01769564543