Cantonment Public School & College, Jahanabad
Cantonment Public School & College
Jahanabad Cantonment, Khulna
College Code: 4053 | EIIN - 132029 |


LogIn
এইচএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায়  অনুষ্ঠান
এইচএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

আজ জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, জাহানাবাদ সেনানিবাস, খুলনা-এর এইচএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অত্যন্ত আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ লেঃ কর্নেল মোঃ মশিহ উদ্দিন আহমেদ, পিএসসি, এসি মহোদয়, কলেজের সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ এবং বিদায়ী শিক্ষার্থীরা।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর শ্রেণি শিক্ষকদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন উৎপাদন ও বিপণন ব্যবস্থাপনা বিষয়ের সহকারী অধ্যাপক মোঃ শিমুল হোসেন।

বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ও স্মৃতিচারণ করেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাকিব মুন্সি এবং মানবিক বিভাগের শিক্ষার্থী জান্নাতুল নেহা। তাঁদের বক্তব্যে উঠে আসে প্রিয় শিক্ষাঙ্গনের নানা স্মৃতি, শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা এবং ভবিষ্যৎ জীবনের স্বপ্ন ও প্রত্যাশার কথা।

পরবর্তীতে পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অর্থনীতি বিষয়ের সহকারী অধ্যাপক এম. এ. আসলাম উদ্দিন। তিনি শিক্ষার্থীদের আসন্ন এইচএসসি পরীক্ষার প্রস্তুতি, সময় ব্যবস্থাপনা এবং আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

এরপর সম্মানিত অধ্যক্ষ স্যার শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। তিনি শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য নির্ধারণ, নৈতিক মূল্যবোধ ধারণ, দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

পরে বিদায়ী শিক্ষার্থীদের মঙ্গল, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিষয়ের সরকারি অধ্যাপক মোঃ রুহুল কুদ্দুস।

দোয়া শেষে শিক্ষার্থীদের মধ্যে এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র বিতরণ করা হয়।

সবশেষে কেক কাটা ও ফটোসেশনের মধ্য দিয়ে আবেগঘন এই বিদায় ও দোয়া অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিষয়ের সরকারি অধ্যাপক মৌসুমী সুলতানা।

এইচএসসি-২০২৬ ব্যাচের সকল শিক্ষার্থীর জন্য রইল আন্তরিক শুভকামনা ও দোয়া। জীবনের প্রতিটি পরীক্ষায় তোমরা সাফল্যের স্বাক্ষর রাখো, দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য, মানবিক ও আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করো। এই প্রত্যাশাই রইল।

CONTACT US

ADDRESS

Jahanabad Cantonment
Khulna

PHONE NO.

01769564544

01769564543

EMAIL

cpsc.khulna@gmail.com

VISITOR COUNTER
  • Today Visitors : 94
  • Weekly Visitors : 1117
  • Monthly Visitors : 3167
  • Yearly Visitors : 31132